বিএনপির মহাসচিব-মির্জা ফখরুলের পক্ষে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ
মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মহাসচিবের পক্ষে মনোনয়ন নেন তার চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ স্বজন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রতিনিধি হিসেবে তার পরিবারের একজন ফরম সংগ্রহ করে নিয়ে গেছেন।
ঠাকুরগাঁও-১ আসনটি দীর্ঘদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। মনোনয়ন ফরম সংগ্রহের খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































